নাগরিক মতামত ও প্রতিক্রিয়া
হেজবুত তওহীদের আদর্শ, সমাজ সংস্কার ও মানবিক কার্যক্রম সম্পর্কে দেশ-বিদেশের নাগরিকদের মূল্যবান মতামত
প্রতিক্রিয়াসমূহ
NI Rokan
সাধারণ শুভাকাঙ্ক্ষী"সুবহানাল্লাহ! আপনি কি হোসাইন মোহাম্মদ সেলিম নাকি হোসাইন ইবনে আলী (আ.) যে, আবারও শহীদ হতে এসেছেন? জানি না আপনার মনের ভেতর কী আছে? তবে মনে হচ্ছে সত্যের সূর্য উঠবে। স্যালুট আপনাকে।"
MD Shamsuddin
সাধারণ শুভাকাঙ্ক্ষী"একজন আমাকে প্রশ্ন করেছে, ‘কোথায়, হেযবুত তওহীদ ইসলামিক সংগঠনের লোকজনদেরকে ওয়াজ, মাহফিল, মিলাদ, বিয়ে-শাদি, কবর জিয়ারতে, জানাযা নামাযে তালাশ করে পাই না কেন?’ আপনার ভাষায় এর উত্তর কী? ধর্মব্যব্যবসায়ীরা কিন্তু পাড়ায় পাড়ায় মসজিদ-মাদ্রাসা-ওয়াজ-মাহফিলে জনগণকে বুঝাচ্ছে। আপনারা সজাগ হোন, জনগণকে বুঝান। জনগণ বলছে, তাদের মাথায় ঢুকিয়েছে, তারা (ধর্মব্যবসায়ীরা) খাবে কী? ধর্মব্যবসায়ী হুজুর, কাঠ মোল্লারা সমর্থনে বেশি। তার চাইতে বেশি জনগণ আপনাদের সমর্থনে আছে, কিন্তু ধর্মব্যবসায়ীরা এমন অবস্থা তৈরি করছে যে, জনগণ বুঝার পরও বদমাশদের সাথে তর্ক-বিতর্কে যায় না। আপনাদের যত দ্রুত সম্ভব জনগণকে ভালোভাবে বুঝিয়ে এসব পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। নচেৎ সমস্যা আছে, ভাই। আপনাদের ধরা ঠিক আছে। জনগণও এ বিষয়ে ১০০% সহমত। কিন্তু কাঠ মোল্লারা ঐ একটাই কথা সামনে দাঁড় করিয়ে রেখেছে, কাঠ মোল্লারা খাবে কী? জাতিকে বুঝিয়ে তুলুন যত তাড়াতাড়ি সম্ভব।"
Md Masud Ahmad
সাধারণ শুভাকাঙ্ক্ষী"আপনার প্রোগ্রাম দেখি। আমার অনেক ভালো লাগে।"
Kabul Sworob
সাধারণ শুভাকাঙ্ক্ষী"আপনার কথাগুলো আমার ভালো লাগে। যুক্তি-বক্তব্য সব আমার ভালো লাগে। আপনার অফিসের নম্বর দিন। আপনার যুক্তি-তর্ক ভালো লাগে।"
Abdullah Al Masum
সাধারণ শুভাকাঙ্ক্ষী"ভালোবাসি আপনাকে। আপনার কথাগুলোকে।"
Ha Alinur Rahman
সাধারণ শুভাকাঙ্ক্ষী"আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার মতো উমর (রা.) কয়েকজনের দরকার ছিল। আপনার নতুন কোনো ভিডিও পাইনি কেন?"
SI Sabuj R
সাধারণ শুভাকাঙ্ক্ষী"ভাইয়া, আমার প্রথম অনুরোধ হলো হেযবুত তওহীদকে আরও প্রসারিত করার লক্ষ্যে একটি টিভি চ্যানেল খোলা খুবই জরুরী। দ্বিতীয়ত: সারাদেশে ২ লাখ ৮০ হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে নিয়ে সভা-সেমিনার করুন। সারাদেশেের ৭টি বিভাগীয় শহরে একটি করে মোট ৭টি সভা করুন। তাদের সম্মুখে আপনি হেযবুত তওহীদের মূল আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরুন। দেখবেন, এই ইমাম-মুয়াজ্জিনগণের মাধ্যমেই সমাজে হেযবুত তওহীদের এক শক্তিশালী দুর্গ গড়ে উঠবে, পাশাপাশি মোল্লারা হেযবুত তওহীদকে নিয়ে যেসব গুজব ছড়িয়েছে, তা সমাজ থেকে বিতাড়িত হবে। প্রতি বছর যদি এভাবে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে সভা-সেমিনার করতে পারেন, তাহলে হেযবুত তওহীদ হয়ে উঠবে অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও অধিক শক্তিশালী এবং অবস্থান করবে দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক সংগঠন হিসেবে।"
Ramiz Mullick
বই বিক্রেতা (ভারত)"আসসালামু আলাইকুম, ভাই। আমি একজন ইন্ডিয়ান বুক সেলার। আমি আপনার বইগুলো কিনতে চাই। বইগুলোর ইন্ডিয়ায় চাহিদা আছে। আমার Whats app no: ৮৫******** প্লিজ একটু যোগাযোগ করলে উপকৃত হবো। ফাহিল্লাহিল হামদ।"
Md Habib Gazi
সাধারণ শুভাকাঙ্ক্ষী"আমি আপনার অনুষ্ঠান দেখেছিলাম। আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছিল। ‘দৈনিক বজ্রশক্তির চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশু একাডেমীতে আপনার ওই অনুষ্ঠান হয়েছিল। কেমন আছেন আপনি?"
Md Shamsuddin (2)
সাধারণ শুভাকাঙ্ক্ষী"আপনার ভিডিওগুলো আমি আমার আইডিতে পোস্ট করেছি, দেখলেন। এই পর্যন্ত আমি অনেক মানুষের সাথে আলোচনা করেছি। আপনাদের কথা বলেছি। তারা বলছে, মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে। আপনারা প্রতিটি ক্ষেত্রে মানুষদের জানিয়ে-বুঝিয়ে, গুছিয়ে তুলুন।"
মোহাম্মদ জাফর ছিদ্দিকী
সাধারণ শুভাকাঙ্ক্ষী"জনাব, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনার সকল ভিডিও দেখে আমি মুগ্ধ।"
Mostofa Kamal Jewel
সাধারণ শুভাকাঙ্ক্ষী"ভাই, কেন্দ্রীয় সম্মেলন নিয়ে আর কী বলবো? জানুয়ারীর ৩ তারিখে আপনাকে একটি বার্তা দিয়েছিলাম, সেটি ছিল শিক্ষা আর মিডিয়া। দেখুন, মাদ্রাসার ছাত্ররা এক প্রকার শিক্ষাব্যবস্থার মধ্যে আছে। তাই তারা মিডিয়ার কারণে আপনাদের সামনে জড় হতে যাচ্ছিল। অতএব শিক্ষায় প্রভাবিত মানুষ (হোক মাদ্রাসা শিক্ষা, জেনারেল শিক্ষা বা অন্য কোনো শিক্ষা) আর মিডিয়াকে সংশোধনের জন্য মাঠ পর্যায়ে সতর্কতার সাথে কাজ করতে হবে। এর জন্য প্রচুর মেধাশক্তি, সাহস আর অর্থের প্রয়োজন। আপনার সাথে সরাসরি আলোচনার বসতে চাই। ধন্যবাদ।"