অগ্নিকন্যা
দূর বহুদূর বহুদূর বহুদূর…
আমাদরে যেতে হবে দূর থেকে দূরে।
দূর বহুদূর বহুদূর বহুদূর…
পৃথিবীটা পোড়ে কাঠফাটা রোদ্দুরে।
ফতোয়ার বড়োজাল ছিন্ন করি,
বেরিয়ে এসেছে শত বন্দী নারী,
তারা যেন স্বর্গ ঘোড়সওয়ারী।
এই মর্ত্যপরে।
তানপুরা নয় শুনি তূর্যধ্বনী
রণভেরী – অস্ত্রের ঝনঝনানি,
সমতল করে দেবে এই ধরণী,
ন্যায়যুদ্ধ করে।
যুগ যুগ ধরে যারা নির্যাতিতা,
খুঁজে পেল জীবনের র্সাথকতা,
ছিঁড়ে কালো যবনিকা, মিথ্যে প্রথা
দেহমনের পরে।
ছিল যারা গৃহকোণে হাতে নিয়ে ঝাঁটা
তাদের মগজে খেলে বিজুলি ছটা,
উড়ে গেছে চিন্তার ক্ষুদে সীমানাটা
এক নতুন ঝড়ে।
আমরা আনব এক বরষা সজল,
ফলাব শুষ্ক মাঠে সোনার ফসল,
ফসল না তুলে কউে যাব না ঘরে,
কেউ যাব না ঘরে।
ছোট হয়ে গেছে যেন আজ হিমালয়,
কদমে কদমে দিগন্ত মিলায়,
আমাদের উঁচুশির অবনত নয়
অবিচারীর ডরে।
বহুদূর যেতে হবে জানি গন্তব্য
পরোয়া করি না আর কারো মন্তব্য
পৃথিবী জানবে কারা লেখে মহাকাব্য
লাল অক্ষরে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!