শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জেহাদ’: রুফায়দাহ পন্নী
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং মাদকমুক্ত সমাজ গঠনের লড়াইকে নৈতিক ও ন্যায়ভিত্তিক ‘জেহাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক ও হেযবুত তওহীদের নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ধূমপানবিরোধী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আধূনিক (আমরা ধূমপান নিবারণ করি)’ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
রুফায়দাহ পন্নী বলেন, শ্রমজীবী মানুষ যুগ যুগ ধরে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংগ্রাম করে আসছে। অধিকার আদায়ের এই চেতনা নতুন কিছু নয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তৎকালীন মক্কার নিপীড়িত ও বঞ্চিত দাসদের মর্যাদা প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। পবিত্র কোরআনেও মজলুম মানুষের মুক্তির জন্য সংগ্রামের কথা বলা হয়েছে। তাই এই সংগ্রাম কেবল অর্থনৈতিক নয়, এটি একটি নৈতিক ও প্রেরণাদায়ক বিষয়।
মাদকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; বরং একটি সুসংগঠিত আন্তর্জাতিক সিন্ডিকেটের অংশ। এর ভয়াবহ প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

আধূনিকের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হাসিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিআইবির চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিনা ইসলাম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন উর রশিদ, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কানিজ মওলা, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন উর রশিদ, দারুসসালাম ইউনিভার্সিটি সোমালিয়ার ভিসি অধ্যাপক ড. আসিফ মিজান, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা এবং হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ প্রমুখ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয়...
21 May, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!