রংপুর আদালত ভবনে আইনজীবীদের সাথে হেযবুত তওহীদের ইফতার মাহফিল
মানবাধিকার, বাক স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিতে তওহীদ ভিত্তিক আধুনিক বিচার ব্যবস্থার প্রস্তাবনা নিয়ে রংপুরে আইনজীবীদের সাথে ইফতার মাহফিল করেছে হেযবুত তাওহীদ। রবিবার (১৫ মার্চ ২০২৬) আদালত ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আইনজীবীদের সাথে আইনজীবী সহকারীরাও উপস্থিত ছিলেন।
রংপুর মহানগর শাখা হেযবুত তওহীদের আয়োজনে আদালতের সিনিয়র আইনজীবী কাজী আকরাম হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর অঞ্চলের সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।
হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে আব্দুল কুদ্দুস শামীম বলেন, প্রতিষ্ঠার ৩০ বছর ধরে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের সামনে নিঃস্বার্থভাবে তুলে ধরে আসছে হেযবুত তাওহীদ। দেশে বিরাজিত রাজনৈতিক অস্থিরতা, হানাহানি আর অন্যায় অবিচারের মূল কারণ হিসেবে মানুষের মধ্যে বিভেদ আর অনৈক্যকে উল্লেখ করেন তিনি। তাই সকল বিভেদ ভুলে শান্তিপূর্ণ সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আল্লাহর বিধানের ওপর ঐক্যবদ্ধ হওয়া এখন জরুরি। এই আহ্বান নিয়েই দেশব্যাপী সভা সেমিনার করে যাচ্ছে হেযবুত তওহীদ।
এসময় উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে শামীম বলেন, বিচার ব্যবস্থার বুনিয়াদি দর্শন ও মানদণ্ড পরিবর্তন না করে কেবল কাঠামোগত সংস্কার বিচারাঙ্গনে কোন টেকসই সুফল বয়ে আনবে না। শান্তি সুশাসন ও ন্যায় বিচার পেতে হলে আমাদেরকে ঔপনিবেশিক যুগের অন্ধ অনুকরনকারি শোষণমূলক ও বৈষম্যমূলক বিচার ব্যবস্থা পরিহার করতে হবে। তাই আমরা হেযবুত তাওহীদ মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন বিচার ব্যবস্থার প্রস্তাব করছি। যেখানে আল্লাহর হুকুম অর্থাৎ আল্লাহর বিধানই হবে চূড়ান্ত মানদন্ড। তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে হেযবুত তওহীদের এই আহ্বান সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে উপস্থিত সকল আইনজীবীদের সহযোগিতা কামনা করেন তিনি।
আয়োজিত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন হেযবুত তাওহীদের রংপুর জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রুবেল, জেলা আন্তঃধর্মীয় সম্পাদক আব্দুল ওয়াহাব মিন্টু, বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি আবিয়াজ রহমান সাগরসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন রংপুর আদালতের সিনিয়র আইনজীবী কাজী আকরাম হোসেন, সন্ত্রাস দমন আদালতে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহমুদুল আলম সেলিম, দুদক স্পেশাল কোর্টের সাবেক পিপি হারুন অর রশিদ, আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ রংপুর আদালতের আইনজীবী ও আইনজীবী ও তাদের সহকারীরা।
আলোচনা শেষে হেযবুত তাওহীদের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সম্প্রীতি ইফতার করেন উপস্থিত সুধিবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয়...
21 May, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!