বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
রাজধানীর উত্তরায় বরাবরের মতো এবারো হেযবুত তওহীদের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই জামাতে উপস্থিত ছিলেন কয়েক হাজার মুসল্লি, যাদের একটা বড় অংশই ছিলেন নারীরা।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরায় এই ঈদ জামাতের আয়োজন করে হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখা। এতে খুতবা প্রদান ও ইমামতি করেন সংগঠনের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
জামাতে অংশ নিতে সকাল সাতটার পর থেকেই উত্তরা, মিরপুরসহ নিকটবর্তী এলাকা থেকে দলে দলে মুসল্লিদের ঈদগাহ মাঠে আসতে দেখা যায়। এসময় অধিকাংশ মুসল্লিই স্ত্রী-সন্তান সহ পরিবারের সদস্যদেরকে নিয়ে আসেন। ৮টার মধ্যে কয়েক হাজার মুসল্লির উপস্থিতিতে প্যান্ডেল পূর্ণ হয়ে যায়।

এসময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বর্তমান মুসলিম বিশ্বের দুরবস্থার কথা তুলে ধরেন এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে কোরবানির চেতনায় উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামায়াত শেষে খুতবা ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।
এসময় একই জামায়াতে পরিবারের সবাইকে নিয়ে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা। বিশেষ করে উপস্থিত নারীরা হেযবুত তওহীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের এই উদ্যোগ জুমা ও ঈদের জামাতে নারীদেরকে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন তারা।
এদিকে আয়োজকরা বলেন, ইসলামের প্রাথমিক যুগে সমাজের প্রতিটি কাজে নারীরা নিজ নিজ যোগ্যতা অনুসারে অংশ নিতেন। বিশেষ করে ঈদ ও জুমার নামাজে তাদেরকে অংশ নিতে রাসুলুল্লাহ (সাঃ) নিজে উৎসাহিত করতেন। রাসুলুল্লাহর সেই সুন্নাহ অনুসরণ করে হেযবুত তওহীদও নারীদেরকে এসব ক্ষেত্রে উৎসাহ দিয়ে থাকে। ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে দেশের পিছিয়ে পরা নারীদেরকে এগিয়ে নিতে তাদের এমন উদ্যোগ বলে জানান তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয়...
21 May, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!