আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

আজব ধরণী

27 May, 2023 Super Admin 678 ভিউ
আজব ধরণী

কত কিছু দেখতে পেলুম এই ধরাতে এসে,

হরেক রকম মানুষ দেখি হরেক রকম বেশে।

বেশ ভুষাতে সাধু সেজে করছে কেহ বড়াই,

কেউবা আবার নেতার বেশে করছে মানুষ জবাই।

আশেক সেজে খাজার টানে গাইছে কেহ শান,

পূজার ছলে কেউ বা আবার বাজায় ডি জে গান।

কারো মুখে মিষ্টি ভাষা আত্মা ভরা বিষ,

পরের ভালো দেখলে কেহ করে যে ফিস ফিস।

বেশ ধরেছে কতক জনে দিতে জ্ঞানের দীক্ষা,

সুস্থ সবল মানুষ হয়েও করছে তারাই ভিক্ষা।

কত কিছু দেখতে বাকি আল্লাহ তা’আলা জানে,

কেনই বা এই ধরায় এলুম বুঝি না তার মানে।

ট্যাগসমূহ:

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন