আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি
কবিতা ‘ধর্ম হবে সর্বময়’
25 Jan, 2018
Super Admin
790 ভিউ
ধর্ম হবে সর্বময়
রিয়াদুল হাসান
ধর্ম থাকুক মর্মে,
আমার সকল কর্মে,
সবার সমাজ চিন্তায়,
ইলিশ মরিচ পান্তায়।
নয়তো শুধু মন্দিরে,
মসজিদেরই অন্দরে,
ধর্ম রবে নিশ্বাসে,
ভিত্তি হয়ে বিশ্বাসে।
মানুষ হওয়ার শিক্ষাতে,
ত্যাগীর জীবন দীক্ষাতে,
শান্তি এবং সংগ্রামে,
ঈসা-মুসা-শিব-রামে।
অপরাধীর সন্তাপে,
আদিপিতার সেই পাপে।
ধর্ম রবে ক্রন্দনে,
শুদ্ধ প্রেমের স্পন্দনে।
বজ্র হয়ে দণ্ডদান,
খড়গ হয়ে রক্ত স্লান,
দুর্বিনীতের অহংকার,
চূর্ণ করার অঙ্গীকার।
ধর্ম শোনায় সে মন্ত্র,
দেয় নিরাপস চরিত্র।
স্রষ্টাকে আর সৃষ্টকে,
আস্তিকে আর নাস্তিকে।
ধর্ম সেতুর বন্ধনে,
বাঁধে আদম সন্তানে।
ধর্ম থাকুক সংগীতে,
থাক সেতারের তন্ত্রীতে।
চারুকলার চত্ত্বরে,
দিন-বদলের মন্তরে।
জন্ম হতে মৃত্যুক্ষণে,
মন্দ-ভালোর বিভাজনে,
ধর্ম হবে নির্দেশক,
যেমনি জ্বলে সূর্যালোক।
ধর্ম হবে সর্বময়,
সত্য যেমন সবার হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি
#গোলটেবিল বৈঠক
#হাইকোর্টের রায়
#অপপ্রচার
#muchleka
#কোরবানি কখন কবুল হবে?
#হেযব�ত তওহীদ
#ইসলামি ইতিহাস
#উগ্রবাদ
#গুজব
#নারী
#পর্দা
#প্রকৃত ইসলাম
#প্রকৃত ইসলামের নারী
#হেযবুত তওহীদ
#হেযবুত তওহীদের নারী
#ইসলাম
#নোয়াখালীত
#বকধার্মিকতা
#মন্তব্য কলাম
#মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা
#কারা সেই জান্নাতি ফেরকা?
#জান্নাতি
#জান্নাতি ফেরকা
#মুস্তাফিজ শিহাব
#চলমান সঙ্কট
#মুখলেছুর রহমান সুমন
#রাজনৈতিক ইসলাম
#ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি
#রামমন্দির ও থার্ড টেম্পল
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!