অনুষ্ঠান ও কর্মসূচি

গাইবান্ধা প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তারা

09 Sep, 2025 Super Admin 669 ভিউ
গাইবান্ধা প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তারা

সারাদেশের ন্যায় গাইবান্ধায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে হেযবুত তওহীদ।

রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বাক-স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে গাইবান্ধা প্রেসক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করেন।

হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা।

তিনি তার বক্তব্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। একমাত্র ইসলামই প্রকৃত বাক-স্বাধীনতার গ্যারান্টি দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি পবিত্র কোরানের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি তুলে ধরে জনগণের বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বুনিয়াদি নীতির বিষয়ে বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে তথ্য প্রচার করা। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য, কিংবা গোপন গোয়েন্দাগিরি -এসব আচরণ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিত নীতিগুলোই গণমাধ্যমকে করবে নিরপেক্ষ, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন -বলেন হেযবুত তওহীদের এই নেতা।

তিনি তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টভঙ্গী, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেন।

হেযবুত তওহীদের গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে মতবিনিময় করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক এটিএন নিউজের গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিস উজ্জামান মোনা, দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, সহ-সভাপতি আ.স.ম রেজাউন্নবী রাজু, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতু প্রসাদ, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, বাংলাভিশনের প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির মিলন খন্দকার, স্টার নিউজের হেদায়েতুল ইসলাম বাবু, আমাদের সময়ের খাইরুল ইসলাম প্রমুখ।

গণমাধ্যম কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ওপর নির্মিত হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে মতামত প্রকাশ করে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, সাবেক বিভাগীয় সভাপতি আশেক মাহমুদ, গাইবান্ধা জেলা সহ-সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা সভাপতি সোহরাব হোসেন শিরল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে সংগঠনটি। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে হেযবুত তওহীদ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি