গাইবান্ধার সাদুল্লাপুরে জঙ্গিবাদবিরোধী র্যালি ও সমাবেশ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট বুধবার বিকেল ৫টায় উপজেলার বৈষ্ণবদাস বাজারের পশ্চিম প্রান্ত থেকে হেযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলা আমির মো. নুরুজ্জামানের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে বাজারের বটতলীমাঠে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলা আমির মো. নুরুজ্জামান, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার-সম্পাদক মো. সাজেদুল হক প্রধান, রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সুলতান মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মো. আব্দুল মালেক সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করেনা। কতিপয় স্বার্থান্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। হেযবুত তওহীদের সদস্য মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ সদস্য মো. লিটন মিয়া, মো. আলমগীর হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধশতাধিক জনসাধারণ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!