গাইবান্ধা সদরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র্যালি
গাইবান্ধার সদর উপজেলার তালতলা বাজারে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র্যালি, মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। গত ৫ আগস্ট ২০১৬ তারিখ সকাল ১১টায় তালতলা ঈদগাহ মাঠের সামনে থেকে হেযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলার আমির নুরুজ্জামানের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে। হেযবুত তওহীদের সদস্য মো. আঃ মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলার আমির মো. নুরুজ্জামান, হেযবুত তওহীদের সদস্য মো. সাইদুর রহমান প্রমুখ। বক্তারা এসময় সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রেজাউল হক, ঘাগোয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. দোলজার রহমান, ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুলহাস হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমান, স্থানীয় আ.লীগ, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!