আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

গাইবান্ধায় জঙ্গিবাদের বিরুদ্ধে সধী সমাবেশ ও র‌্যালি

02 Aug, 2016 Super Admin 1120 ভিউ
গাইবান্ধায় জঙ্গিবাদের বিরুদ্ধে সধী সমাবেশ ও র‌্যালি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গত ২ আগস্ট ২০১৬ তারিখে সকাল ১১টায় আহসান মিশন স্কুলের সামনে থেকে হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা আমির তাজুল ইসলামের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লেগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড ও  ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মদনেরপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের তিন রাস্তার মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন রাখেন হেযবুত তওহীদের জেলা আমির মো. তাজুল ইসলাম,ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সাংবাদিক মো. সোহরাব হোসেন সিরল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রেজাউল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুলহাস হোসেন, মো. রুহুল আমিন রানাসহ আরো অনেকে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন