আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

গাইবান্ধায় হিযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

07 Aug, 2016 Super Admin 1060 ভিউ
গাইবান্ধায় হিযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ বিকালে গাইবান্ধার সদর উপজেলার গিদারী কাউন্সিলের বাজার ইউনিয়ন কর্যালয়ের সামনে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক র‌্যালির আয়োজন করা হয়। গিদারী ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে হেযবুত তওহীদের জেলা আমির মো. তাজুল ইসলামের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী ফেস্টুন, প্ল্যাকার্ড, স্লোগানে বর্ণাঢ্য র‌্যালিটি কাউন্সিলের বাজার প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আলোচনাসভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা হেযবুত তওহীদের আমির মো. নুরুজ্জামান, মো. জুলহাস হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমান প্রমুখ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন