গাজীপুরে জঙ্গিবাদবিরোধী সুধি সমাবেশ ও র্যালি
গাজীপুরের টঙ্গী উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুধি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় টঙ্গী রেল স্টেশনের সামনে থেকে হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির মাহবুব আলমের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়ে টঙ্গী কালিগঞ্জ সড়ক হয়ে ঢাকা ময়মনসিংহ সড়ক হয়ে বিশ্ব ইজতেমা গেট এসে শেষ হয়। পরে ইজতেমা গেটে বাটা শোরুমের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির মাহবুব আলম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আব্দুল মতিন খান, সাধারণ সম্পাদক বাসেদুর রহমান সাগর, প্রচার সম্পাদক মোস্তফা রানা, গাজীপুর সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ডাঃ লতিফ হোসেন জনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করে না। কতিপয় স্বার্থান্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এসময় বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
হেযবুত তওহীদের গাজীপুর জেলা আমির মো. সেলিম হোসেনের সঞ্চালনায় হেযবুত তওহীদ সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের হাতে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে হেযবুত তওহীদের নিবেদিতপ্রাণ কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয়...
21 May, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!