গোপালগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

দেশজুড়ে সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি, ফতোয়া প্রদান ও গুজব রটিয়ে দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার ও হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বুধবার (১৮ সেপ্টম্বর ২০১৯) সকাল ১১.০০ টায় গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গোপালগঞ্জ জেলা সভাপতি আরিফ মো: আলী আহসান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মো: আলী, আন্ত:ধমীয় যোগাযোগ সম্পাদক মো: ওমর আলী মোল্লা। সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সহসভাপতি মো: পারভেজ লিপুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!