অনুষ্ঠান ও কর্মসূচি

চলমান সংকট দূর করে শান্তিময় ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে শেরপুরে মতবিনিময় সভা

27 Sep, 2025 Super Admin 1107 ভিউ
চলমান সংকট দূর করে শান্তিময় ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে শেরপুরে মতবিনিময় সভা

বিশ্বজুড়ে চলমান সংঘাত, সামাজিক অবক্ষয় এবং দেশের চলমান সংকটের বিপরীতে একটি শান্তিময় ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের লক্ষ্যে স্রষ্টার বিধান অর্থাৎ তওহীদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে হেযবুত তওহীদ।

এই আদর্শ ও রূপরেখাকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং জনমত গঠনের লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) শেরপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে পৃথক দুটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানেই বক্তারা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন।

শনিবার সকাল ১১টায় শেরপুর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদ ভিত্তিক ব্যবস্থার বিকল্প নেই’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান।

মশিউর রহমান তার বক্তব্যে বলেন, ‘মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ একমাত্র স্রষ্টার দেওয়া জীবনবিধান অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে। মানুষের তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং সংঘাত ও বৈষম্য সৃষ্টি করেছে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, একমাত্র আল্লাহ। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর বিধান বা তওহীদের উপর ভিত্তি করে রচিত হতে হবে।”

তিনি তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, “এই ব্যবস্থা কোনো পশ্চাৎপদ ধারণা নয়, বরং এটিই একমাত্র আধুনিক ও কল্যাণকর ব্যবস্থা। এই শাসনব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই ব্যবস্থায় নারীদের প্রকৃত সম্মান ও অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ধর্মব্যবসা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সত্যিকারের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মুক্ত গণমাধ্যমের নিশ্চয়তা একমাত্র আল্লাহর দেওয়া নীতিমালার মধ্যেই নিহিত রয়েছে।” তিনি আরও বলেন, “যেকোনো তথ্য প্রচারের পূর্বে তার সত্যতা যাচাই করা, মিথ্যা পরিহার করা, এবং কারও বিরুদ্ধে মানহানিকর বা উপহাসমূলক বক্তব্য থেকে বিরত থাকা গণমাধ্যমের অপরিহার্য দায়িত্ব, যা ইসলাম নির্দেশিত নীতি।”

অনুষ্ঠানে উপস্থিত আলোচকবৃন্দ রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং একটি সুন্দর ও শান্তিময় সমাজ গঠনে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। উপস্থিত থেকে মূল্যবান মতামত ব্যক্ত করেন- শেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি আব্দুর রফিক মজিদ, এটিএন নিউজ প্রতিনিধি শফিউল আলম সম্রাট, সময় টিভি’র শহিদুল ইসলাম হীরা, যমুনা টিভি’র আদিল মাহমুদ উজ্জল, নিউজ ২৪ প্রতিনিধি যোবায়দুল ইসলাম, আমাদের সময় প্রতিনিধি এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মুমিনুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, জামালপুর জেলা সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি