ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই
১৪ জানুয়ারি ২০১৬ বৈশ্বিক সন্ত্রাসবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত করেছে। বাংলাদেশেও একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার হীন উদ্দেশ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতে জাতি ও দেশকে নিরাপদ রাখতে ষোল কোটি মানুষ সকল প্রকার সন্ত্রাস-জঙ্গিবাদ-ধর্মব্যবসা-অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। সে লক্ষ্যে বিগত বিশ বছর যাবৎ দেশের জনগণকে সেই সঠিক আদর্শের ভিত্তিতে ধর্মীয় কর্তব্যবোধ এবং দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত করে যাচ্ছে হিজবুত তাওহীদের। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার “বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় জনসম্পৃক্ততার বিকল্প নেই” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে হিজবুত তাওহীদ এবং মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতায় ছিল ‘দৈনিক বজ্রশক্তি’, ‘বাংলাদেশেরপত্র.কম’ ও ‘জেটিভি অনলাইন’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার এডিটিং সেকশনের সাবেক ইনচার্জ প্রবীণ সাংবাদিক আবুল কালাম, জেটিভি অনলাইনের চেয়ারম্যান ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব অনলাইন টেলিভিশনের আহ্বায়ক, হিজবুত তাওহীদের আমীর মসীহ উর রহমান, দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস. এম. সামসুল হুদা, বাংলাদেশেরপত্র.কমের নির্বাহী সম্পাদক রিয়াদুল হাসানসহ গণ্যমান্য অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক বজ্রশক্তির উপদেষ্টা রুফায়দাহ পন্নী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভিডিও
অর্থের বিনিময়ে ধর্মের কাজ হয় না -আবুল কালাম
বর্তমানে ধর্মের কাজ করানো হয় অর্থের বিনিময়ে কিন্তু অর্থের বিনিময়ে ধর্মের কাজ হয় না বলে মন্তব্য করেছেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের এডিটিং সেকশনের সাবেক ইনচার্জ প্রবীণ সাংবাদিক আবুল কালাম। হিজবুত তাওহীদের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি একটি গল্প উদ্ধৃত করে বলেন, একবার এক ব্যক্তি তার ভাতিজাকে বললো- তুমি যদি মসজিদে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড় তবে আমি একশ’ টাকা দেব। তখন ভাতিজা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চাচার কাছে এসে বললো, চাচা, আমাকে পাঁচশ’ টাকা দাও কারণ আমি আজ মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি যার স্বাক্ষী তুমি স্বয়ং। তখন চাচা বললো- তুমি নামাজ পড়েছ এতে তোমার লাভ হয়েছে, আমি কেন টাকা দেব? আমি তো কেবল তোমাকে ভালো কাজে উৎসাহিত করার জন্য ওটা বলেছিলাম। তখন ভাতিজা বললো, আমি আগেই বুঝেছিলাম তুমি এমনটা করবে, এজন্য নামাজ পড়েছি ঠিকই কিন্তু ওজ্ওু করিনি, সুরাও পড়িনি। এ গল্প বলে তিনি বোঝাতে চেয়েছেন যে, আমরা আসলে টাকা দিয়ে মানুষকে ধর্মের কাজ করাতে চাই, স্বার্থের লোভ দেখিয়ে কখনোই মানুষকে দিয়ে ভালো কাজ করানো যাবে না এজন্য দরকার সঠিক শিক্ষা।
তিনি বলেন আমাদের দেশের মানুষের মধ্যে প্রতিটা বিষয়েই সচেতনতার অভাব রয়েছে। এ কারণে ফুটপাতে খোলা জায়গাতে বিক্রি হয় সুস্বাদু খাবার আর সুন্দর এসি রুমে বিক্রি করা হয় জুতা। মানুষকে সচেতন করবার কোনো বিকল্প নেই। আসল সচেতনা সৃষ্টির কাজটি করে যাচ্ছে হিজবুত তাওহীদ।
তিনি বক্তব্যের শুরুতেই হিজবুত তাওহীদের এমামের বক্তব্যের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি জীবনে বহু অনুষ্ঠানে গিয়েছি, বহু আলোচনা, বক্তব্য শুনেছি কিন্তু আজকে হিজবুত তাওহীদের এমাম যে বক্তব্য দিলেন আমার জীবনে এমন বক্তব্য কখনোই শুনিনি। তিনি অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয় ফুটিয়ে তুলেছেন, এর পরে আর বক্তব্যের কিছু থাকে না। আমি নিঃশ্বাস বন্ধ করে অত্যন্ত মনোযোগের সাথে তার বক্তব্য শুনেছি। এখন তার এই কথা আমরা যদি মেনে চলতে পারি তবেই মুক্তি মিলবে।
তিনি আরও বলেন, আমরা ধর্মের কাজ মনে করে ঘরে বসে শুধু তজবি টিপি অথচ পাশেই মানুষ না খেয়ে কষ্ট করে কিন্তু আমরা তা দেখি না। এভাবে তজবি টিপলে চলবে না, মানুষের মনকে টিপতে হবে। মানুষের শান্তির জন্য কাজ করতে হবে। তিনি হিজবুত তাওহীদের সদস্য হবার আশাপোষণ করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান রাখায় তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে “ধর্মবিশ্বাস: এক বৃহৎ সমস্যার সহজ সমাধান” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয়...
21 May, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!