অনুষ্ঠান ও কর্মসূচি

নওগাঁয় দৈনিক দেশেরপত্রের জেলা কার্যালয় উদ্বোধন

15 Apr, 2014 Super Admin 547 ভিউ
নওগাঁয় দৈনিক দেশেরপত্রের জেলা কার্যালয় উদ্বোধন

১৫ এপ্রিল ২০১৪ইং দেশেরপত্রের নওগাঁ জেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলার নওজোয়ান মাঠ মুক্তির মোড়ে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ ৫ নং আসনের সাংসদ মো. আব্দুল মালেক। এসম উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসএম জহুরুল ইসলাম, দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী, দেশেরপত্রের রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মো. মনিরুয্যামান মনির, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এ বি এম ফারুক। উদ্বোধন অনুষ্ঠান শেষে পত্রিকাটির রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মো. মনিরুযযামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. আব্দুল মালেক বলেন, “দৈনিক দেশেরপত্রের সাথে মিলে মিশে কাজ করে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।”

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন