নরসিংদীর শিবপুরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র্যালী
২৬ জুলাই ২০১৬ নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া কে. এইচ. উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১৪ দল কর্র্তৃক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও হেযবুত তওহীদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান সরকারে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশিদ খান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভৃইয়া (রাখিল), শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন, হেযবুত তওহীদের নরসিদী জেলা আমির মাসুদুর রহমান জুয়েল, আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ ভূইয়া, সহ-সভাপতি আরমান মিয়া. যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক জব্বার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে হেযবুত তওহীদের উদ্যোগে একটি বিশাল র্যালি নিয়ে নোয়াদিয়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে হেযবুত তওহীদের কর্মীদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!