নাটোরের বড়াইগ্রামে জঙ্গিবাদবিরোধী র্যালি ও সমাবেশ
জঙ্গিবাদ, সস্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জুলাই ২০১৬ নাটোর বড়াইগ্রামের আগ্রাণ পিরপাল বাজারে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদের উদ্যোগে এক বিশাল র্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের নাটোর জেলা আমীর সাকিব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাজী মো: শাহ্ আলম। অনুষ্ঠানে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সরব উপস্থিতি র্যালিকে প্রাণবন্ত করে তোলে। হাজী মো: শাহ্ আলম বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে হেযবুত তওহীদ যেভাবে মাঠে নেমেছে তা সত্যি প্রশংসার দাবিদার। হেযবুত তওহীদের এই সংগ্রামের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি।
সমাবেশে বক্তারা বলেন, আজ বিশ্বময় যে ইসলাম চলছে, সেটা আল্লাহ ও তাঁর রসুলের প্রকৃত ইসলাম নয়। যে ইসলাম অন্যায়-অশান্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে, সেটা কখনও আল্লাহ ও রসূলের (সা:) ইসলাম হতে পারে না। যে ইসলাম মারামারি, হানাহানি, অন্যায়-অশান্তিকে লুপ্ত করে ঐক্যহীন জাতিকে ন্যায়, শান্তির পক্ষে ঐক্যবদ্ধ একটি জাতিতে পরিনত করে সেটাই প্রকৃত ইসলাম। অথচ আজকে যে ইসলাম চালু আছে তা মানুষকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও অন্যায়-অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। বক্তরা বলেন, আজকে আমাদের জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয়...
21 May, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!