অনুষ্ঠান ও কর্মসূচি

নারীর ক্ষমতায়নে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন রুফায়দাহ পন্নী

26 Jan, 2023 Super Admin 879 ভিউ
নারীর ক্ষমতায়নে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন রুফায়দাহ পন্নী

নারী অগ্রগতি ও সামাজিক সুরক্ষায় অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী। গতকাল কালিয়াকৈর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এছাড়াও নির্ভীক সাংবাদিকতা ও মিডিয়া অঙ্গনে অবদান রাখায় দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম সামসুল হুদাকে সম্মাননা প্রদান করা হয়।
গতকাল কালিয়াকৈর প্রেসক্লাব ভবন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৩ সালের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মেয়র মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গুনীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

 

Post Image
নির্ভীক সাংবাদিকতা ও মিডিয়া অঙ্গনে অবদান রাখায় দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম সামসুল হুদাকে সম্মাননা প্রদান করা হয়

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন