নীলফামারীর সৈয়দপুরে র্যালি ও সুধী সমাবেশ
গত ০৭ আগস্ট ২০১৬ তারিখ নীলফামারীর সৈয়দপুরে হেযবুত তওহীদের উদ্যোগে র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজারে উক্ত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের নীলফামারী জেলা আমির মো. ইসরাঈল আলীমের নেতৃত্বে র্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চওড়া কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। হেযবুত তওহীদের সদস্য মো. তানভীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের জেলা আমির ইসরাঈল আলীম, ২নং ওয়ার্ড আ.লীগের সাংগাঠনিক সম্পাদক সেকেন্দার আলী, হেযবুত তওহীদের সদস্য ওবায়দুল হক প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেফ উদ্দিন, হেযবুত তওহীদের সদস্য নুর আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধ-শতাধিক সাধারণ জনতা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!