অনুষ্ঠান ও কর্মসূচি

পাবনায় দেশেরপত্রের জেলা কার্যালয় উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

15 Jul, 2014 Super Admin 175 ভিউ
পাবনায় দেশেরপত্রের জেলা কার্যালয় উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

১৫ জুলাই, ২০১৪ ইং ফিতা কেটে দৈনিক দেশেরপত্রের পাবনা জেলা ব্যুরো অফিস উদ্বোধন করেন বাংলাদেশ সরকাররের ভূমি মন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুর রহমান শরীফ ডিলু এমপি।

ছবিতে মঞ্চে উপস্থিত (বাম থেকে) দেশেরপত্রের পাবনা জেলা ব্যুরো প্রধান শামসুজ্জামান মিলন, দেশেরপত্রের উপদেষ্টা মসীহ উর রহমান, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি জনাব খন্দকার আহমেদ শরিফ ডাবলু, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, দৈনিক দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী, ভূমি মন্ত্রী ও পাবনা জেলা আ.লীগের সভাপতি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুর রহমান শরীফ ডিলু এমপি, বাংলাদেশ সরকারের পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা জেলা আ.লীগের সহ-সভাপতি জনাব আবুল কালাম আজাদ বাবু।

পাবনার ডিসি রোড, কৃষ্ণপুরে কার্যালয়টির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। উদ্বোধন পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, এম.পি বলেন, ‘আজকের অনুষ্ঠানে এসে আমি বুঝতে পারলাম দেশেরপত্র বাঙালি জাতীয়তাবাদ চেতনাকে সম্মান করে, বাঙালি চেতনার সাথে তাদের মিল রয়েছে। এতে প্রমাণিত হয় দেশেরপত্র বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং সকল ধর্মের মানুষের সমানাধিকারকে বিশ্বাস করে।’  

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন