বাগেরহাটে সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত

২ আগস্ট ২০১৪ বাগেরহাট প্রেসক্লাবে দৈনিক বজ্রশক্তি ও দৈনিক দেশেরপত্রের উদ্যোগে ‘এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের চিকিৎসক জ্ঞান রঞ্জন চক্রবর্তী, কেন্দ্রীয় জাতীয় পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাগেরহাটের সভাপতি শিবু প্রসাদ ঘোষ, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডঃ মিলন কুমার ব্যানার্জী, মহিলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিল্পি রানী সমাদ্দার, ক্যাথরিন রোজারিয়া আর এন ডি এম, দেশেরপত্রের সাব-এডিটর সাইফুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান ডাঃ মাকসুদে মাওলাসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেমিনারে অতিথিরা তাদের বক্তব্যে সমৃদ্ধ জাতি গড়ে তুলতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে যামানার এমামের প্রস্তাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে আগত সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী অতিথিরা যামানার এমামের প্রস্তাবনার সাথে একমত পোষণ করেন এবং দৈনিক বজ্রশক্তি ও দেশেরপত্রের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!