নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার

মাদারীপুর হত্যাকাণ্ড

15 Sep, 2021 Super Admin 502 ভিউ
মাদারীপুর হত্যাকাণ্ড

৫ মে ২০০৩ সনে মাদারীপুরের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় “প্রকৃত ইসলামের ডাক” শিরোনামে হ্যান্ডবিল বিতরণকালে ভয়াবহ আক্রমণের শিকার হন প্রচারকার্যে নিয়োজিত নয় জন সদস্য। দীর্ঘসময় ধরে তারা মরণপণ লড়াই করেন হাজার হাজার রক্তপিপাসু দাঙ্গাবাজ সন্ত্রাসীদের সঙ্গে। ঢাকা-বরিশাল মহাসড়কের উপরই শাহাদাত বরণ করেন হেযবুত তওহীদের প্রথম শহীদ সাইফুল্লাহ।

শহীদ সাইফুল্লাহ

১৯৭০ সনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ৩য় শ্রেণি পর্যন্ত গ্রামের স্কুলে পড়াশোনার পর ৫ম শ্রেণি পর্যন্ত মামার বাড়িতে থেকে মাউলতলা সিনিয়র মাদ্রাসায় পড়েন। পরে মাউলতলা হাইস্কুলে ভর্তি হন। ১৯৯১ সালে নিজ গ্রামের আলতাফ মেমোরিয়াল হাই স্কুল থেকে এস.এস.সি পাশ করেন। পরীক্ষা শেষে ঢাকায় এসে জার্মান টেকনিক্যাল ইন্সটিটিউটে রেফ্রিজারেশন ও ইলেকট্রিক্যাল বিষয়ে ৬ মাসের প্রশিক্ষণ নেন। এরপর আবার গ্রামে গিয়ে শিকারপুর শেরেবাংলা ডিগ্রী কলেজে ভর্তি হন। ধানমণ্ডিতে নিজ ওয়ার্কশপে তিনি ফ্রিজ, এয়ারকন্ডিশন ইত্যাদি মেরামতের কাজ করতেন। ছোটভাই সানাউল্লাহ নুরীর কাছে তওহীদের ডাক পেয়ে দীর্ঘদিন এর কঠোর বিরোধিতা করেন। এক সময় আল্ল্লাহ তাকে হেদায়াত করেন এবং ১০/০৮/০১ তারিখে মাননীয় এমামুয্যামান জনাব মোহাম্মাদন বায়াজীদ খান পন্নীর হাতে বায়াত গ্রহণ করেন। ১৬ জুন ২০০২ তিনি সহ মোট ১২ জন মোজাহেদ বালাগ থেকে গ্রেফতার হন এবং আটকাদেশ প্রাপ্ত হয়ে চার মাস কারাভোগ করেন।

৫ মে, ২০০৩ তারিখে তিনি বরিশালের ১৫ জন সদস্যের সঙ্গে তিনি মাদারীপুরের কালকিনী থানার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় যান প্রকৃত ইসলামের ডাক শীর্ষক হ্যান্ডবিল প্রচার করতে। ধর্মব্যবসায়ীদের উস্কানিতে ধর্মান্ধ সন্ত্রাসী রক্তলোলুপ হাজার হাজার নরপশু ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে তাদের উপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর সাইফুল্লাহর নেতৃত্বে হেযবুত তওহীদের সদস্যরাও তাদের ঐ আক্রমণের বিরুদ্ধে বিপুল বিক্রমে রুখে দাঁড়িয়েছিল। লড়াইয়ের এক পর্যায়ে সাইফুল্লাহকে একজন সন্ত্রাসী মাথায় প্রচণ্ড আঘাত করে। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে কাঁধে করে বেশ খানিক দূর নিয়ে যাওয়া হয়। এভাবে আক্রমণ, প্রতি আক্রমণ চলতে থাকে। এক সময় সাইফুল্লাহর জ্ঞান ফিরে আসে। তিনি চোখ মেলে দেখতে পেলেন লড়াই চলছে। শাহাদাতের ব্যাকুল পিপাসায় তিনি ছুটে যান সংঘর্ষের একেবারে কেন্দ্রস্থলে। আবারও তাঁর মাথায় প্রচণ্ড আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান। তার উপর বৃষ্টির মতো আঘাত নেমে আসতে থাকে। নিষ্ঠুর দাঙ্গাবাজদের উপর্যুপরি আঘাতে একে একে লুটিয়ে পড়েন অন্য সদস্যরাও। দুর্বৃত্তরা তাদের নিথর দেহের উপর অতৃপ্ত আক্রোশ মেটানোর জন্য লাঠি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। তারা পিটিয়ে সাইফুল্লাহর দাঁত ভেঙ্গে ফেলে। শত-সহস্র আঘাতে তার দেহ এমনভাবে ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গিয়েছিল যে তাকে চেনার কোনো উপায় ছিল না। শাহাদাত বরণের ২৭ ঘণ্টা পরও তার দেহ শক্ত হয় নি, মাথার ক্ষতস্থান থেকে তাজা রক্ত ঝরে পড়ছিল।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি