আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

25 Apr, 2026 Super Admin 158 ভিউ
মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

> চলমান অন্যায়-অশান্তি বন্ধেে

> আল্লাহর হুকুম প্রতিষ্ঠার প্রস্তাব

একমাত্র ইসলামই পারে সত্যিকার অর্থে মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে, এমন মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। রাজধানী ঢাকায় গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

এসময় চলমান বিশ্বপরিস্থিতির কথা তুলে ধরে হেযবুত তওহীদের এমাম বলেন, বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও বাক-স্বাধীনতা হরণের এক পৈশাচিক উৎসব চলছে। একের পর এক মুসলিম রাষ্ট্রের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অন্যায়ের প্রতিকারে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন ও মিয়ানমারে মুসলিমদের ন্যূনতম অধিকারও তারা রক্ষা করতে পারে নি।

বাংলাদেশের প্রেক্ষাপট উল্লেখ করে হেযবুত তওহীদের এমাম বলেন, গত দুই বছরে দেশে কয়েকশ মবের ঘটনা ঘটেছে। একটি উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠী সর্বত্র অরাজকতা সৃষ্টি করে বেড়াচ্ছে।

তিনি প্রচলিত সিস্টেম পরিবর্তনের প্রস্তাব তুলে ধরে বলেন, ইসলামকে বর্তমানে একটি ভীতিকর বিষয় হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু এটি আল্লাহপ্রদত্ত সহজ-সরল, ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। আর এই ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই চলমান অন্যায়-অশান্তির অবসান সম্ভব।

Post Image

তিনি রাষ্ট্রীয়, বিচারিক, সামরিক ও অর্থনীতিক অঙ্গন সহ সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতা এবং বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মধ্যে সংলাপ বৃদ্ধিসহ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেল এন্ড রিসোর্টসে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ডা. মাহবুব আলম মাহফুজ ও এসএম সাসমুল হুদা, ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক কালবেলার বার্তা বিভাগের প্রধান ও বিশেষ প্রতিবেদক কবির হোসেন, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক এস এম আব্বাস, দ্য ফিনান্সিয়াল পোস্টের মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি