আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মেহেরপুর কুলবাড়িয়ায় ধর্মসভা

24 Jan, 2017 Super Admin 788 ভিউ
মেহেরপুর কুলবাড়িয়ায় ধর্মসভা

২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মেহেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে এক বিশাল ধর্মসভা বা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ধর্মের প্রকৃত শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মেহেরপুর সদরের কুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও শেখ মনিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের ভিডিও

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন