মেহেরপুর গাংনীর দেবীপুরে জঙ্গিবাদবিরোধী র্যালি ও সমাবেশ
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও জাতীয় ঐক্য গঠনের উদ্দেশ্যে হেযবুত তওহীদের উদ্যোগে দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩১ জুলাই ২০১৬ তারিখ বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুরে হেযবুত তওহীদ উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি দেবীপুর বাজার হয়ে সরকারি প্রথমিক স্কুল মাঠে এসে শেষ হয়।
পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা হেযবুত তওহীদের আমীর সাহারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল বাকী, ডা: আলতাফ হোসেন, দেবীপুর পূর্বপাড়া জামে মসজিদের মোয়াজ্জেন হবিবুর রহমান (হকছদ্দী) প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আজকে যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকা- করছে তাদের ইসলাম ও আল্লাহ রাসুলের ইসলাম এক নয় এ মহাসত্যটি আজকে জাতির সামনে তুলে ধরতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে সকল প্রকার অন্যায় অবিচার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!