আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মেহেরপুরে হিযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

06 Aug, 2016 Super Admin 715 ভিউ
মেহেরপুরে হিযবুত তওহীদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

গত ০৬ আগস্ট ২০১৬ তারিখ বিকেলে গাংনী উপজেলার ভবানীপুরে হেযবুত তওহীদ উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ হতে র‌্যালিটি বের হয়ে ভবানীপুর বাজার, সেন্টারপাড়া, ক্যাম্প (পুলিশ) পাড়া, খালপাড়া এলাকা প্রদক্ষিণ করে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। র‌্যালি শেষে নিরপেক্ষ আন্তর্জাতিক মানব আধিকার সংস্থার মেহেরপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের মেহেরপুর-মুজিবনগরের আমির শরিফুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, আজ বিশ্বময় যে ইসলাম চলছে, সেটা আল্লাহ ও রসুলের ইসলাম নয়। যে ইসলাম অন্যায়-অশান্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে, সেটা কখনও আল্লাহ ও রসুলের (সা:) ইসলাম হতে পারে না। যে ইসলাম আরবের মারামারি, হানাহানি, অন্যায়-অশান্তিতে লিপ্ত ঐক্যহীন জাতিকে ন্যায়,শান্তি,সুবিচার ঐক্যবদ্ধ একটি জাতিতে পরিণত করেছিল সেটাই আল্লাহ ও রসুলের (সা) ইসলাম। অথচ আজকে যে ইসলাম চালু আছে তা মানুষকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও অন্যায়-অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। ধর্মব্যবসায়ীদের মিথ্যা ফতোয়াতে কান না দিয়ে দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এ সময় ভবানীপুর এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান, রেজাউল মেম্বর (সাবেক), আনারুর মেম্বর, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন