যাত্রাবাড়ীতে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র্যালি
গত ০৬ আগস্ট ২০১৬ রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে হেযবুত তওহীদের উদ্যোগে “জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শীর্ষক সুধী সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। দনিয়া ইউনিয়ন যুবলীগ ৯ নং ওয়ার্ড কার্যালয়ে হেযবুত তওহীদের ঢাকা মহানগরী আমীর মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক মোঃ রাকিব আল হাসান (লিহি)। দনিয়া ইউনিয়ন উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবির হোসেন সেলিম, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন টিটু, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ্জাহান মিয়া হেযবুত তওহীদের যাত্রাবাড়ী শাখা আমীর মোঃ নুরুল ইসলাম খোকন, ৯ নং ওয়ার্ড যুবলীগের সহ-সংগঠনিক সম্পাদক মোঃ ইমরান প্রমুখ।
মুখ্য আলোচক হিসেবে হেযবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক মোঃ রাকিব আল হাসান (লিহি) বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যারা ইসলামের নামে জঙ্গিবাদি কর্মকা- করে তারা দেশ, জাতি ও ইসলামের জঘন্য শত্রু। এই জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। হেযবুত তওহীদ নিঃস্বার্থভাবে জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছে।
দনিয়া ইউনিয়ন উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবির হোসেন সেলিম বলেন, হেযবুত তওহীদ জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন হাদিসের সঠিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে যে কাজটি করে যাচ্ছে আমি এ কাজের সাধুবাদ জানাই। আমাদেও প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) কখনো সন্ত্রাসী ছিলেন না। কিন্তু আজ কিছু মানুষ ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে যা কখনো ইসলাম সমর্থন করে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!