আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

রাজধানীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

12 May, 2024 Super Admin 158 ভিউ
রাজধানীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
Previous slide
Next slide
“নারী জাগরণের মূলমন্ত্র ইসলামের সঠিক আদর্শ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মে ২০২৪) ঢাকার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
.
হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
.
প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্যে বর্তমান সভ্যতার সঙ্কট তুলে ধরে বলেন, “বিশ্ব আজ নানামুখী সঙ্কটে জর্জরিত। এই সঙ্কট মোকাবিলায় মানুষের তৈরি জীবনব্যবস্থা একটার পর একটা প্রয়োগ করে দেখা হয়েছে কোনোটিই মানবজাতিকে শান্তি দিতে পারেনি। আমরা প্রস্তাব করেছি, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা মেনে নিতে। এই জীবনব্যবস্থা মেনে নিতে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিকৃত ইসলামের নারীদের প্রতি হীন দৃষ্টিভঙ্গি। ধর্মের ধ্বজাধারীরা নারীদের কালো কাপড়ে আবৃত করে, গৃহবন্দী করে ইসলামের যে বিকৃত রূপ তুলে ধরে আসছে তা মানুষের মাঝে ইসলাম ফোবিয়া সৃষ্টি করে রেখেছে। অথচ প্রকৃত ইসলামের চিত্র মোটেও এমন নয়।” প্রকৃত ইসলামই নারীদের অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, মুক্তি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
.
সভাপতির বক্তব্যে নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী বলেন, “হেযবুত তওহীদের নারীরা যখন ইসলামের সঠিক আদর্শ প্রচার করছে তখন আমাদের সামনে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী। তারা বিভিন্নভাবে মিথ্যা ফতোয়াবাজি করে মানুষকে উস্কে দিয়ে হেযবুত তওহীদের নারীদের অপমানিত ও লাঞ্ছিত করার অপচেষ্টা করছে।” এই উগ্রবাদী, সন্ত্রাসীরা হেযবুত তওহীদের নারীদের পথ রুদ্ধ করার চেষ্টা চালালে তাদের বিরুদ্ধে বীরাঙ্গনার ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
.
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন, প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, ঢাকা মহানগর হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানী প্রমুখ।
.
স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলাম, রংপুর বিভাগীয় নারী নেত্রী উম্মে হানী ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, খুলনা-১ বিভাগীয় নারী নেত্রী পাপিয়া সুলতানা নিরু, খুলনা-২ বিভাগীয় নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস মিম, সিলেট বিভাগীয় নারী নেত্রী মাহমুদা আক্তার দিপা, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবি, রাজশাহী বিভাগীয় নারী নেত্রী নাঈমা খাতুন।
.
এরআগে সকাল ৯টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি হয়। মধ্যহ্নের বিরতির পর মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন মাটি’র নিয়মিত শিল্পী শাহীন আলম, তহমিনা আক্তার চাঁদ ও মাটি’র একঝাঁক ক্ষুদে শিল্পী। কথকদা নামে খ্যাত ওবায়দুল হক বাদলের আবৃত্তি করা কাজী নজরুলের ‘নারী’ উপস্থিত নারীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। এরপর সভাপতির বক্তব্য শেষে প্রশ্ন-উত্তর পর্বে হোসাইন মোহাম্মদ সেলিম বিভিন্ন প্রশ্নের জবাব দেন

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি