আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

রাজধানীতে হেযবুত তওহীদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

26 Jan, 2026 Super Admin 665 ভিউ
রাজধানীতে হেযবুত তওহীদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজধানীতে উৎসবমুখর ও জাকজমকপূর্ণ পরিবেশে হেযবুত তওহীদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদ। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত সংগঠনের আমিরগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

Post Image

প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম বলেন, রাজনৈতিক দলগুলো বর্তমানে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে, ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। কারণ, মানবরচিত কোনো ব্যবস্থার মাধ্যমে সমাজে প্রকৃত ন্যায়বিচার, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা অসম্ভব। প্রচলিত সিস্টেমের অসারতা তুলে ধরে তিনি আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার পক্ষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এদিন সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের ভিগিউলের সাথে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের ভিগিউলের সাথে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় সংগীতের সুরে পতাকাকে স্যালুট প্রদানের পর দলীয় পতাকার তাৎপর্য ও লিখিত ব্যাখ্যা তুলে ধরেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা খাদিজা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

Post Image

দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত কণ্ঠে শপথ বাক্য পাঠ, শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, প্রশ্নোত্তর পর্ব, কৃষকদের জীবন ও এমামুযযামানের পারিবারিক ঐতিহ্য নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এক পর্যায়ে সরকারের প্রতি ১০ দফা দাবি তুলে ধরেন হেযবুত তওহীদের এমাম। এর মধ্যে রয়েছে হেযবুত তওহীদের নেতা-কর্মীদের জান-মালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, প্রশাসনের পেশাদার আচরণ নিশ্চিত রাখা এবং সভা-সমাবেশ করার ন্যায্য অধিকার প্রদান। এছাড়া ধর্মীয় সভা বা অনলাইনে উস্কানি ও গুজব রটনাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং উগ্রবাদ মোকাবিলায় আদর্শিক প্রচারণায় সরকারের সহযোগিতা প্রদানের দাবি জানান তিনি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন