অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীর কুড়িলে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ

17 Jul, 2016 Super Admin 826 ভিউ
রাজধানীর কুড়িলে জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ

রাজধানীর কুড়িলে গত ১৭ জুলাই, ২০১৬ তারিখে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, “সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ“ শীর্ষক এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান, ঢাকা মহানগর আমীর মোহাম্মদ আলী হোসেন, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ওমর আলী, সদস্য আক্কাস আলী শেখ, ভাটারা থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হেযবুত তওহীদের রামপুরা শাখার দায়িত্বশীল ফরিদ উদ্দিন রাব্বানি এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনগণ। সভায় বক্তারা বর্তমান বিশ্ব পরিস্থিতি তুলে ধরে বলেন, সম্রাজ্যবাদীদের হাতে গড়া জঙ্গিবাদ আজ পুরো বিশ্বকে হুমকি মুখে ফেলে দিয়েছে। এই জঙ্গিবাদকে ইস্যু করে মধ্যপ্রাচ্যের একটার পর একটা মুসলিম দেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশ একই হুমকির মুখোমুখি। জঙ্গিবাদকে টোপ হিসেবে ব্যবহার করে আমাদের এই প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বকে গ্রাস করার বহুমুখী ষড়যন্ত্র চলছে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন