অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীর হাজারীবাগে জনসভা

12 Feb, 2015 Super Admin 1014 ভিউ
রাজধানীর হাজারীবাগে জনসভা

গত ১২ ফেব্রুয়ারি ২০১৬(শুক্রবার) হেযবুত তওহীদের উদ্যোগে “বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই” শীর্ষক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাজারীবাগ পার্ক মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হেযবুত তওহীদের লালবাগ শাখার আমীর মোহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের আমীর ও জেটিভি অনলাইনের চেয়ারম্যান মসীহ উর রহমান, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো: আক্তার হোসেন, হেযবুত তওহীদের ঢাকা মহানগরের আমীর মো. আলী হোসেন, হেযবুত তওহীদের মিরপুর শাখার মুখপাত্র আব্দুল হক বাবুল, হাজারীবাগ থানা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শান্ত, বাংলাদেশ যুবলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মাসুম, স্ক্যাভেঞ্জারস ইউনিয়ন ঢাকা দক্ষিণের সাধারণ-সম্পাদক মো. আব্দুল লতিফ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন, হেযবুত তওহীদ লালবাগ শাখার মুখপাত্র বিশিষ্ট হোমিও চিকিৎসক জাকারিয়া হাবীবসহ আরও অনেকে।

সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতা করে ‘দৈনিক বজ্রশক্তি’, ‘বাংলাদেশেরপত্র.কম’ ও ‘জেটিভি অনলাইন’।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন