অনুষ্ঠান ও কর্মসূচি

শেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

21 May, 2017 Super Admin 669 ভিউ
শেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় প্রসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি প্রস্তাবনা পেশ করে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। গত ২১ মে, ২০১৭ রবিবার সকাল ১১ টায় শেরপুর সদরের নিউমার্কেট সংলগ্ন হোটেল সম্রাট এর ২য় তলায় সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের নিয়ে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শফিউল আলম সম্রাটের সভাপতিত্বে “জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও মাদকের কবল থেকে দেশ ও জাতিকে উদ্ধার করার ক্ষেত্রে সরকারের প্রতি হেযবুত তওহীদের প্রস্তাবনা” শীর্ষক উক্ত সম্মেলনে মূল প্রস্তাবনা পাঠ করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস.এম.সামছুল হুদা। এসময় তিনি ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাপ্পা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেট টিভি ও দৈনিক ইনকিলাব পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন, শেরপুর জেলা আরটিভি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মুগনিউর রহমান মনি, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, যমুনা টিভি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, দৈনিক দিনকাল এর শেরপুর জেলা প্রতিনিধি আবু হানিফ, বৈশাখী টিভির শেরপুর জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক তথ্যধারা প্রতিনিধি মো. আছাদুজ্জামান মোরাদ, মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি তারেক আব্দুল্লাহ রানা, ইত্তেফাকের শ্রীবর্দী উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক লোকলোকান্তর ও ডেইলি টাইম্স এবং নয়া দিগন্ত এর ঝিনাইগাতী প্রতিনিধি এম.খলিলুর রহমান, দৈনিক মানবজমিন ও তথ্যধারার নালিতাবাড়ি প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগ, আমাদের সময় ও ময়মনসিংহ প্রতিদিন এর ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মো. মনির, মানবজমিন এর শ্রীবর্দী উপজেলা প্রতিনিধি মো. রুবেল, দৈনিক বজ্রশক্তি পত্রিকার নালিতাবাড়ি উপজেলা প্রতিনিধি মো. মোক্তার হোসেন মুক্তা প্রমুখ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন