আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

সংগ্রামী ছাত্র-জনতাকে বিজয় অভিনন্দন

06 Aug, 2024 Super Admin 610 ভিউ
সংগ্রামী ছাত্র-জনতাকে বিজয় অভিনন্দন

অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। গত মাসের মাঝামাঝিতে কোটা সংস্কারের যোক্তিক দাবি নিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর যখন রাষ্ট্রীয় দমন পীড়ন শুরু হয়েছিল, তখনই আমি আমার এই ফেসবুক পেজ থেকে জরুরি লাইভ করে তীব্র নিন্দা জানিয়েছিলাম এবং ছাত্রদের উদ্দীপনাকে সাধুবাদ জানিয়েছিলাম। আমি ফেসবুক লাইভ করে বলেছিলাম যে, আমাদের ছাত্ররা প্রমাণ রেখেছেন তাদের প্রতিবাদী চেতনা ফুরিয়ে যায়নি। তারা অতীতের মতোই আজও অন্যায়ের বিরুদ্ধে বারুদের মতো জ্বলে উঠতে জানে।

যাহোক, অবশেষে ছাত্র-জনতার মহাজাগরণ হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে যে কোনো জাগরণকে আমরা সমর্থন করি। কিন্তু লক্ষ করা যাচ্ছে, পরিস্থিতির সুযোগ নিয়ে একটা উগ্রবাদী স্বার্থান্বেষী গোষ্ঠী সারা দেশে হেযবুত তওহীদ আন্দোলনের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। . আমি স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন। প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা প্রচলিত রাজনীতির সাথে জড়িত নই। আমরা দল মত নির্বিশেষে সকল মানুষকে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়ে যাচ্ছি। আমাদের মূল বক্তব্য একটাই- আল্লাহর দেয়া বিধান ছাড়া অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না।

হেযবুত তওহীদ প্রতিষ্ঠার পর ২৯ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় বহুবার বাংলাদেশের ক্ষমতার পালাবদল ঘটেছে কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারই আল্লাহর হুকুম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি। সুতরাং সংগত কারণেই হেযবুত তওহীদ কখনই কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়ার প্রয়োজনবোধ করেনি। এই আন্দোলন শুধু সর্বশক্তি দিয়ে জনগণের মাঝে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে চলেছে। কাজেই চলমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে হেযবুত তওহীদের বিরুদ্ধে কোনো মিথ্যা কথা প্রচার করে কেউ যেন হেযবুত তওহীদের কোনো ক্ষয়-ক্ষতি করতে না পারে সেজন্য যথাযথ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। শেষ খবর পাওয়া পর্যন্ত একটি সন্ত্রাসী সুযোগ সন্ধানী গোষ্ঠী বর্তমান পরিস্থিতিতে হেযবুত তওহীদের নোয়াখালী সোনাইমুড়ীর অবস্থানে ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালানোর পায়তারা করছে। এমতাবস্থায় অতি দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি