সেবামূলক ও সচেতনতা কার্যক্রম

হেযবুত তওহীদের উপর উগ্রপন্থীদের হামলা-হুমকির প্রতিবাদে কোলকাতায় মানববন্ধন

27 Oct, 2024 Super Admin 597 ভিউ
হেযবুত তওহীদের উপর উগ্রপন্থীদের হামলা-হুমকির প্রতিবাদে কোলকাতায় মানববন্ধন

বাংলাদেশে হেযবুত তওহীদের সদস্যদের উপর উগ্রপন্থীদের হামলা থেকে সুরক্ষা প্রদানের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে কোলকাতায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হেযবুত তওহীদ। শনিবার (২৬ অক্টোবর) বেলা আড়াইটায় হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভারতের কলকাতা প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন ও পরে প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আবুল খায়ের মল্লিকের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কাজী আব্দুল হক।

বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মব, ধর্মীয় উন্মাদনা ও গণহিংস্রতা সৃষ্টি করে ভিন্ন ধর্মের বা ভিন্ন মতের মানুষকে উচ্ছেদ উৎখাতের ষড়যন্ত্র চলছে। উত্তেজিত বে-আইনী জনতার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো শক্তিশালী ভূমিকা নিতে পারছে না। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উপরও হামলা চালিয়ে যাচ্ছে এবং হত্যাযজ্ঞ চালানোর ষড়যন্ত্র করছে একটি কট্টরপন্থী, উগ্রবাদী গোষ্ঠী।

Post Image

তিনি আরো বলেন, গত ৭ সেপ্টেম্বর চিহ্নিত এই উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠীটি সোনাইমুড়ী থানার সামনে চৌরাস্তায় বেআইনি সমাবেশ করে। সমাবেশে তারা আলটিমেটাম দিয়েছে হেযবুত তওহীদকে যদি নোয়াখালী থেকে উচ্ছেদ করা না হয় তাহলে তারা হামলা করবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিবে এবং জানমালেন ক্ষতি করবে। সেখানে হেযবুত তওহীদের সহস্রাধিক সদস্য, শিশু, নারী, বৃদ্ধ বসবাস করেন। সেখানেই হেযবুত তওহীদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়ি, মসজিদ, স্কুল, গার্মেন্টস ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি, গরু ও মৎস্য খামারসহ অর্ধ শতাধিক উন্নয়ন প্রকল্প। এসবের উপর হামলা করাও তাদের অন্যতম লক্ষ্য।

মানববন্ধন থেকে আন্তুর্জাতিক মানবাধিকার সংস্থাসহ জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে ৪ দফা দাবি পেশ করা হয়। দাবিসমূহ হলো- ১. যারা বেআইনি সমাবেশে একত্রিত হয়ে হামলার হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ২. উগ্রবাদীদের অনুসারী, যারা ফেসবুকে হামলার হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ৩. ঢাকার উত্তরাতে অবস্থিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও হামলার হুমকি গত একমাস থেকে দেওয়া হচ্ছে এবং উগ্রবাদীরা স্থানীয়ভাবে অপপ্রচার ও উস্কানি অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. সাম্প্রতিক সময়ে নোয়াখালীসহ সারা বাংলাদেশে আমাদের উপর হওয়া হামলার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

Post Image

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রখ্যাত বুদ্ধিজীবী আনিস উদ্দিন, নজরুল গবেষক ও সঙ্গীত শিল্পী ড. দীপা দাস প্রমুখ। মানববন্ধন শেষে প্রেসক্লাবে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এমন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, একইভাবে ২০১৬ সালে মিথ্যা গুজব রটিয়ে বর্বরোচিত হামলা চালানো হয়। সেসময় নির্মাণাধীন একটি মসজিদ ধ্বংস, বাড়ি-ঘর লুটপাট, অগ্নিসংযোগ এবং হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা করা হয়, আজও যার কোনো বিচার হয়নি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি