এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত, শহীদ দিবসে জাতিকে ঐক্যের ডাক
জাতির মাঝে ঐক্য চেতনা জাগ্রত করতে ও তারুণ্যের শক্তিকে উদ্দীপ্ত করতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে “এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে “ঐক্যের জন্য দৌড়াও” এবং “রান ফর ইউনিটি” স্লোগানে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এ আয়োজন করা হয়। প্রভাত ফেরির পর ১২০০ দৌড়প্রেমী রাস্তায় নেমে জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেন।
ভিন্নধর্মী এ আয়োজনে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পিনাকলের এ আয়োজন সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “তারুণ্য শক্তি আগামী দিনের সমাজ নির্মাণ করে। এই তারুণ্য শক্তি আজ ডিভাইস আসক্তি, মাদকাসক্তিসহ নানা অপকর্মের দিকে ধাবিত হচ্ছে। সুস্থ সমাজ ও রাষ্ট্র নির্মাণে তরুণদের জাগাতে হলে অদম্য প্রাণশক্তি জাগ্রত করতে হবে। আমাদের লক্ষ্যই হলো দেশের যুবসমাজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা। নানাভাবে দিকভ্রষ্ট ও হতাশাগ্রস্ত যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। তাই আমরা সারাদেশে এ ধরনের আয়োজন অব্যাহত রেখেছি।” তিনি ম্যারাথনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্বও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলদিরিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, মেকদাদ এন্ড মেহরাব এগ্রো লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের যুগ্ম সম্পাদক আলামিন সবুজ এবং বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক রিয়াদুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি. শরীফ ও তাহের হোসেন মারুফ।
প্রতিবারের মতো এবারও ম্যারাথনে তিনটি বিভাগে- পুরুষ, নারী ও ভেটেরান্স (পঞ্চাশোর্ধ্ব) -প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮০০ জন পুরুষ ও ৪০০ জন নারী অংশ নেন। পুরুষ বিভাগে বোরহান উদ্দিন চ্যাম্পিয়ন ও সাব্বির আহমেদ রানার আপ হন। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন তানজিলা আক্তার, রানার আপ সুমাইয়া আক্তার। ভেটেরান্স বিভাগে চ্যাম্পিয়ন হন আব্দুস সালাম এবং রানার আপ হন আবুল হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়নদের ৫ হাজার টাকা ও রানার আপদের ৩ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিটি ফিনিশারকে প্রদান করা হয় মেডেল। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।আয়োজকরা জানান, শারীরিক সুস্থতা ও মানসিক উদ্দীপনা জাগাতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন আগামী দিনগুলোতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!