অপপ্রচারের জবাব ও আইনি লড়াই

মানিকগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন হেযবুত তওহীদের ৬ সদস্য

28 Jan, 2025 Super Admin 887 ভিউ
মানিকগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন হেযবুত তওহীদের ৬ সদস্য

মানিকগঞ্জে দীর্ঘ নয় বছর আগে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন হেযবুত তওহীদের ৬ সদস্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার সকল আসামিকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন। এ সময় তারা সকলে আদালতে উপস্থিত ছিলেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন, হেযবুত তওহীদ মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মহিদুর রহমান, সদস্য নিয়ামত আলী, মোতালেব হোসেন, কামরুল ইসলাম, আব্দুল হাকিম ও জুয়েল আহমেদ। মামলার রায় ঘোষণার পর তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীরা। অবসান ঘটে একযুগের হয়রানির।

জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় হেযবুত তওহীদের সাংগঠনিক প্রচারকাজে অংশ নেয়ার সময় কয়েকজন গ্রাম পুলিশের সদস্য তাদেরকে বাধা প্রদান করে থানায় খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ তাদের আটক করে প্রথমে ৫৪ ধারায় গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৬/৩, ১৫/২/২৫ ধারায় সন্ত্রাসমূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের একটি সাজানো মামলা দায়ের করা হয়। প্রায় তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তারা। পরবর্তীতে দীর্ঘ ৯ বছর ধরে চলা মামলা, আদালতে হাজিরা এবং সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল মঙ্গলবার আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় হেযবুত তওহীদ সদস্যদেরকে বেকসুর খালাস দেন বিজ্ঞ আদালত।

মামলার আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, “হেযবুত তওহীদ একটি আইনসিদ্ধ এবং সরকারের অনুমোদিত সংগঠন। তাদের কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি যে, এসব অভিযোগ ভিত্তিহীন ছিল। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং আমরা এই রায়ে সন্তুষ্ট।”

হেযবুত তওহীদের মানিকগঞ্জ জেলা আমির মো. মহিদুর রহমান বলেন, “৯ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ সত্যের জয় দেখেছি। আমাদের বিরুদ্ধে সন্ত্রাসমূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা আজ বিজ্ঞ আদালত বাতিল করেছে। আমরা আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং কৃতজ্ঞ। তবে এত দীর্ঘ সময় ধরে আমাদের যেসব যন্ত্রণা এবং হয়রানির শিকার হতে হয়েছে, সেটি হতাশাজনক।”

তিনি আরও বলেন, “হেযবুত তওহীদ সবসময় আইন মেনে কার্যক্রম পরিচালনা করেছে এবং কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, কিন্তু আমরা আদালতে প্রমাণ করেছি যে, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আদালতের রায়ে আমাদের সদস্যদের নির্দোষতা আবারও প্রমাণিত হয়েছে।”

তিনি আরো জানান, “এতদিন ধরে আমাদের সদস্যরা সন্ত্রাসমূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মিথ্যা অভিযোগে শিকার হয়ে যেভাবে হয়রানির শিকার হয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এখন আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না এবং যারা এই ধরনের ষড়যন্ত্র করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে গত রবিবার (২৬ জানুয়ারি ২০২৫) গাইবান্ধায় হেযবুত তওহীদের ৬ সদস্যের বিরুদ্ধে একযুগ ধরে চলা সাজানো মামলার রায় দেন বিজ্ঞ আদালত। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পর ৫ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি