কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ এর উদ্যোগে জেলার জমজম টাওয়ারের গোল্ডেন স্পুন হোটেলে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাষ্ট্রের সংকট ও প্রচলিত ব্যবস্থার ত্রুটি উল্লেখ করে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট করেন।
তিনি বলেন, “আজকের সমাজে দুর্নীতি, মব কালচার, সুদভিত্তিক অর্থনীতি ও ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। ধনীরা আরও ধনী হচ্ছে, অথচ সাধারণ মানুষ প্রতিদিন বঞ্চনার শিকার হচ্ছে। বিচার ব্যবস্থার জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে নিরপরাধ মানুষ বছরের পর বছর কারাগারে থেকে জীবনের মূল্যবান সময় হারাচ্ছে।”
শিক্ষা ব্যবস্থার দুর্বলতার দিকও তিনি উল্লেখ করে বলেন, “আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে অশিক্ষিতদের দ্বারা নয়, বরং শিক্ষিত শ্রেণির হাত ধরে। বৃটিশদের রেখে যাওয়া বিভক্তিমূলক শিক্ষা ব্যবস্থা জাতিকে নীতি-আদর্শহীন, স্বার্থপর ও আত্মকেন্দ্রিক করে তুলেছে। ফলে দেশের সম্পদ লুটপাট ও দুর্নীতি এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া এই সংকট থেকে উত্তরণের আর কোনো পথ নেই। এটি শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক সমাধান নয়, বরং একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা। তাই দেশের সকল নাগরিকের উচিত এ বিষয়ে সচেতন হওয়া এবং ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থটি অধ্যয়ন করা।”
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. ওমর ফারুক। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. সাইফুল ইসলাম, যমুনা টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, নাগরিক টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা প্রেসক্লাবেরসাবদ সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ জিতু ,৭১ টিভির সাংবাদিক আব্দুল আউয়াল, একুশে টিভির সাংবাদিক রনি আম্মেদ, আর টিভির সাংবাদিক গেলাম কিবরিয়া।
আরো উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী নেত্রী আসমা আক্তার এবং জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতি প্রমুখ।
আলোচনার শেষাংশে উপস্থিত বিভিন্ন অধ্যাপক, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও প্রথিতযশা সাংবাদিকেরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা বিষয়ে সুচিন্তিত মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!