গাজীপুরে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে হেযবুত তওহীদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ‘সওম: আত্মসংযম বিপ্লবের অনিবার্য চরিত্র’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে গাজীপুর শহরের সাগর-সৈকত কনভেনশন হলে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষনেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। পবিত্র রমজান মাসের তাৎপর্য ও সওমের প্রকৃত শিক্ষা তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম সওম বা রোজা নয়। বরং সওম হচ্ছে মুমিনের আত্মশুদ্ধি ও আত্মসংযমের কঠোর সাধনা।
এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যুগে যুগে পৃথিবীতে যত বিপ্লব বা ইতিবাচক পরিবর্তন এসেছে, তার নেপথ্যে ছিল বিপ্লবীদের চারিত্রিক দৃঢ়তা ও আত্মসংযম। সওম মানুষকে সেই অনিবার্য চারিত্রিক গুণাবলী অর্জন করতে শেখায়, যা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অপরিহার্য।


গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে ও ফরিদ উদ্দিন রব্বানির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, এস এম সামসুল হুদা, ডা. মাহবুব আলম মাহফুজ ও রুফায়দাহ পন্নী, উত্তরা-গাজীপুর অঞ্চলের আঞ্চলিক সভাপতি শরীফুল ইসলাম, গাজীপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আলী আকবর উজ্জ্বল প্রমুখ।
গাজীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, সুধীজন ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা এই আলোচনা সভায় অংশ নেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!