ঢাকায় হেযবুত তওহীদ শ্রমিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা: “সওম আত্মসংযম, বিপ্লবের অনিবার্য চরিত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে হেযবুত তওহীদ শ্রমিক ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং শ্রমিক ফোরামের উপদেষ্টা শরিফুল ইসলাম, শ্রমিক ফোরামের সভাপতি তোতা শেখ, সাধারণ সম্পাদক আলহাম এবং হেযবুত তওহীদের উত্তরা শাখার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, “সওম কেবল উপবাস নয়; সওম হচ্ছে আত্মসংযম। এই পবিত্র মাস ত্যাগের মাস। কিন্তু বাস্তবে আমরা এর উল্টো চিত্র দেখতে পাচ্ছি। যে মাসে দ্রব্যমূল্য কম থাকার কথা ছিল, সে মাসে অন্যান্য মাসের চেয়েও অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। আজ সমাজের মানুষ সওমের আসল উদ্দেশ্য ভুলে গেছে।”
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যেমন আমাদের ওপর সওম ফরজ করেছেন, তেমনি তাঁর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করাও আমাদের ওপর ফরজ করেছেন। আমরা ব্যক্তিগত জীবনে ছোটখাটো আমল করলেও, জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেওয়া বিধান মানছি না।”
বক্তব্যের শেষাংশে তিনি দেশ ও বিশ্বজুড়ে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, মুসলিম বিশ্বের চলমান দুর্দশা এবং এসব সংকট থেকে উত্তরণের সঠিক পথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!