সেবামূলক ও সচেতনতা কার্যক্রম

গোপালগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

14 Mar, 2026 Super Admin 408 ভিউ
গোপালগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

(13/03/2026)

‘সওম: আত্মসংযম বিপ্লবের অনিবার্য চরিত্র’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় গোপালগঞ্জ সিমি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ হেযবুত তওহীদের সভাপতি শফিকুল আলম উখবা।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম উখবা বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্ম কখনোই উগ্রবাদ, চরমপন্থা, সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতাকে সমর্থন করে না। কিন্তু বিভিন্ন সময় বিকৃত ব্যাখ্যার মাধ্যমে ধর্মবিশ্বাসী মানুষকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়। এ অবস্থা থেকে উত্তরণে মানুষের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে হবে।

তিনি সওমের উদ্দেশ্য ও শিক্ষার ওপর আলোকপাত করে বলেন, সওম মানে আত্মসংযম—নিজেকে নিয়ন্ত্রণ করা ও সংযত রাখা। একজন মুমিন ব্যক্তি সারাদিন পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থেকে আত্মিক শক্তি অর্জন করেন এবং আত্মত্যাগের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন। যদি সত্যিকার অর্থে সিয়ামের শিক্ষা বাস্তবায়ন করা যেত, তবে সমাজ ও বিশ্বে ন্যায়, শৃঙ্খলা ও শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হতো।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। হেযবুত তওহীদ বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমীন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ বোরহান উদ্দিন, বরিশাল বিভাগীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফ মোঃ আলী আহসান, বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি লোকমান হোসেন, ঝালকাঠি জেলা হেযবুত তওহীদের সভাপতি সাফায়েত হোসেন, শরীয়তপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি বায়েজিদ মালতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মানবজাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন