অনুষ্ঠান ও কর্মসূচি

ঢাকার শাহাবাগ সুফিয়া কামাল মিলনায়তনে দৈনিক দেশেরপত্রের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মন্তব্য

23 May, 2015 Super Admin 749 ভিউ
ঢাকার শাহাবাগ সুফিয়া কামাল মিলনায়তনে দৈনিক দেশেরপত্রের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মন্তব্য

১.
মো: মজিবুল হক
মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়
মন্তব্য: দৈনিক দেশেরপত্র পত্রিকাটি স্বাধীনতার পক্ষে, শান্তির পক্ষে, ন্যায় ও সত্যের পক্ষে এবং মানবতার পক্ষে। পত্রিকার সাথে সম্পৃক্ত মালিক, সম্পাদক, সাংবাদিক এবং সকল কর্মকর্তা ও কর্মচারী সকলেই ধর্মব্যবসায়ী, জঙ্গি ও মৌলবাদীদেরকে প্রতিহত করার জন্য অনবরত গুরুত্বপূর্ণ ও বিপ্লবী ভূমিকা পালন করে যাচ্ছেন বিধায় তাঁহারা সকলেই প্রশংসার দাবিদার।

২.
এনএএম জসিম উদ্দিন,
রেল মন্ত্রীর একান্ত সচিব
মন্তব্য: এই অনুষ্ঠানে খুব ফলপ্রসু আলোচনা হয়েছে।

৩.
মো: নজরুল ইসলাম,
নৌ পরিবহন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা
মন্তব্য: ধর্মব্যবসা ও জঙ্গিবাদ নির্মূলে সহায়ক ভূমিকা পালন করার জন্য দেশেরপত্রকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
৪.
খালেকুজ্জামান,
সাধারণ সম্পাদক,
মোহাম্মদপুর থানা বাস্তুহারা সমিতি
মন্তব্য: দেশেরপত্রের আলোচনা সভায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত, সর্বত্রই আপনাদের সাথে থাকবো।

৫.
সৈয়দা রুবিনা আক্তার মিরা
মন্তব্য: দৈনিক দেশেরপত্র যে ডকুমেন্টারি তৈরি করছে তা আসলে সময়ের প্রয়োজনে প্রয়োজনীয়। দেশের বর্তমান দুরবস্থায় জঙ্গিবাদ ও ধর্মব্যবসা সমূলে উৎপাটনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

৬.
এড. আবুল কালাম আযাদ,
উপদেষ্টা,
বিশ্ব শান্তিসংঘ
মন্তব্য: আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে আমি স্বাগত জানাচ্ছি। ধর্ম ব্যবসায়ী এবং জঙ্গিবাদীরা দেশের মানুষকে হত্যা করছে এবং দেশের সম্পদকে ধ্বংস করছে, সংখ্যালগুদেরকে হত্যা করছে, বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। এটা সত্যিই অপরাধজনক কাজ এবং পাপের কাজ। এই ধরণের অপরাধমূলক কাজ বন্ধ করা হলে দেশের মানুষ শান্তিতে থাকবে এবং দেশ ও জাতি উন্নতির দিকে অগ্রসর হবে।

৭.
আহসান হাবিব
মন্তব্য: ধর্ম, দেশ, রাজনীতি, ইতিহাস, সরকার, শাসন এবং দেশেরপত্র সবকিছু রিসার্স করা উচিৎ।

৮.
আজিজুর রহমান,
৫ নং ওয়ার্ড আলীগ সভাপতি,
জিনজিরা ইউপি
মন্তব্য: ধর্মব্যবসায়ীদের চিরতরে শেষ করার জন্য সরকারের বিশেষ ব্যবস্থা নেওয়া উচিৎ। সেই সাথে দেশেরপত্রকে বিশেষরকমে সাহায্য করা দরকার।

৯.
মো: আবদুল কাদের,
ধামরাই প্রতিনিধি,
দৈনিক নিউজ
মন্তব্য: এই রকম একটি অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আজও মহাসত্যের পথযাত্রী ও অনুসারী আছেন।

১০.
হারুন অর রশিদ
মন্তব্য: বর্তমানে সমাজ থেকে ধর্মব্যবসা উৎখাত করা দরকার। আর এই উৎখাতের মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসবে।
১১.
গাজী তুষার আহমেদ
মন্তব্য: জঙ্গিবাদ নির্মূলের এই প্রয়াসকে স্বাগত জানাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে অবশ্য দেশেরপত্রকে ধন্যবাদ জানাই। ধর্মব্যবসায়ীদের ঘৃণা করি, প্রতিরোধ করি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন