অনুষ্ঠান ও কর্মসূচি

মানিকগঞ্জে সাটুরিয়ায় দেশেরপত্রের উদ্যোগে মুক্ত আলোচনা সভা

23 May, 2015 Super Admin 663 ভিউ
মানিকগঞ্জে সাটুরিয়ায় দেশেরপত্রের উদ্যোগে মুক্ত আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ:
সাটুরিয়া থানার হরগজ ইউনিয়ন পরিষদের সামনে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হরগজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন (জ্যোতি), মো: আদম আলী, হরগজ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম তুলু (ইউনিয়ন সেক্রেটারি), আব্দুর রহমান সাটুরিয়া (থানা যুগ্ম সাধারণ সম্পাদক), আসিফুল বারি ইমরান (ছাত্রলীগ সহ-সভাপতি সরকারি দেবেন্দ্র কলেজ), দৈনিক দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম। এর আগে গত রবিবার মানিকগঞ্জ সদর থানার গড়পাড়া ইউনিয়নের মাদ্রাসা মোড়ে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, মো: আবুল হোসেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, মীর হাবিবুর রহমান সাধারণ সম্পাদক, মো: দুলাল মাতবর নেতা, সিদ্দিকুর রহমান বাদশা নেতা, হাবিবুর রহমান হাবিল, ঠাণ্ডু সরকার, আমজাত সরকার, গোলাম রব্বানী মোল্লা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মীর হাবিবুর রহমান।
 

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন