আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

প্রেসক্লাব যশোর হল রুমে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

14 Sep, 2025 Super Admin 278 ভিউ
প্রেসক্লাব যশোর হল রুমে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

সারাদেশের ন্যায় যশোর হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২.০০ ঘটিকায় প্রেসক্লাব যশোর হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের যশোর জেলা শাখা।

জেলার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

হেযবুত তওহীদের যশোর জেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের যুগ্মসাধারন সম্পাদক ডা: মাহবুব আলম মাহফুজ।

প্রবন্ধ উপস্থাপক তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টভঙ্গী, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেওয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। একমাত্র ইসলামই প্রকৃত বাক-স্বাধীনতার গ্যারান্টি দিতে পারে।”

তিনি বলেন, আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা পাবে। কেবল আল্লাহর দেওয়া উপর্যুক্ত নীতিমালা তাকে মানতে হবে; যার মূল কথা হলো- কেউ কোনো মিথ্যা তথ্য প্রচার করতে পারবে না।

তিনি পবিত্র কোরানের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি তুলে ধরে জনগণের বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বুনিয়াদি নীতির বিষয়ে বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে তথ্য প্রচার করা। মিথ্যা প্রচার, পরনিন্দা, অপবাদ, উপহাসমূলক বক্তব্য, কিংবা গোপন গোয়েন্দাগিরি -এসব আচরণ ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাই আল্লাহর নির্দেশিত নীতিগুলোই গণমাধ্যমকে করবে নিরপেক্ষ, স্বচ্ছ ও জনগণের আস্থাভাজন – বলেন তিনি।

খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলনের সঞ্চালনায় অংশ নিয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন , সিনিয়র সাংবাদিক ও পরিচলাক প্রাচ্য সংঘ বেনজিন খান সাপ্তাহিক সারশা বার্তার সম্পাদক আব্দুস সালাম গাফফার এছাড়াও আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্মসাধারন সম্পাদক মো: তানভীর আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধ মনিরুল ইসলাম, সারশা বার্তার সহ সম্পাদক শফিউল রহমান মাওলানা, গ্রামের কাগজ এর স্টাফ রিপোর্টার নূর ইমাম বাবুল, লোকসমাজ পত্রিকার সাংবাদিক মিলন খান, লোক সমাজ পত্রিকার অনলাইন রিপোর্টার মো: আরিফুল হাসান, সমাজের কথা পত্রিকার ফটো সাংবাদিক রতন সরকার, প্রজন্মের ৭১ পত্রিকার ফটো সাংবাদিক বেলাল হোসেন বনি, এস টিভি অনলাইন রিপোর্টার হিরোন আহমেদ, দৈনিক স্পন্দন পত্রিকার স্টাফ রিপোর্টার মশিদুল হাজিম, দৈনিক গ্রামের কাগজ এর স্টাফ রিপোর্টার তহমিনা বিশ্বাস, দৈনিক কল্যাণ পত্রিকার ফটো সাংবাদিক ইলিয়াস সাজু, দৈনিক ভোরের দর্পন এর সাংবাদিক শেখ নাজমুল ইসলাম, দৈনিক স্পন্দনের ফটো সাংবাদিক মনিরুজ্জামান মুনির, গ্রামের কাগজ পত্রিকার সাংবাদিক সাজিদুল , নাগরিক টিভির সাংবাদিক তরিকুল ইসলাম, এ্যডভোকেট মো: আলমগীর , হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মেহেদী প্রমূখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি