অনুষ্ঠান ও কর্মসূচি

হবিগঞ্জে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা সংস্কারের বিকল্প নেই’ মতবিনিময় সভা

13 Sep, 2025 Super Admin 712 ভিউ
হবিগঞ্জে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা সংস্কারের বিকল্প নেই’ মতবিনিময় সভা

অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা সংস্কারের বিকল্প নেই’ শীর্ষক এই সভাটি শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের এম সাইফুর রহমান টাউন হলে আয়োজন করা হয়।

হবিগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি অ্যাডভোকেট এম. এ. আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফিতা কেটে উদ্বোধন করেন সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর সোনাইমুড়ীর শহীদী জামে মসজিদের খতিব রাকিব আল হাসান লিহি এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও শিক্ষক শফিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি রাশেদুল হাসান তার বক্তব্যে বলেন, “ব্রিটিশরা এ দেশ থেকে চলে গেলেও তাদের ‘কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা’ আজও রয়ে গেছে। সাধারণ শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা না থাকায় শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে জাতির বোঝায় পরিণত হচ্ছে।” তিনি আরও বলেন, “অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে এমনভাবে তৈরি করা হয়েছে, যা আধুনিক জীবন থেকে বিচ্ছিন্ন এবং শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করে ফেলে।”

সভার মুখ্য আলোচক রাশেদুল হাসান বলেন, “ঔপনিবেশিক শাসকরা মুসলিমদের গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলিয়ে দিয়ে বিভেদ সৃষ্টির লক্ষ্যে আলিয়া মাদ্রাসার মতো প্রতিষ্ঠান তৈরি করেছিল। এর ফলে মাদ্রাসা থেকে উত্তীর্ণ আলেমরা ইসলামের প্রকৃত শান্তি ও ন্যায়ের বার্তার পরিবর্তে সংকীর্ণ ও বিভেদ সৃষ্টিকারী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন।” তিনি ব্রিটিশ প্রবর্তিত এই দ্বিধাবিভক্ত শিক্ষাব্যবস্থার অবসান ঘটিয়ে একটি একমুখী, আধুনিক ও নৈতিক শিক্ষাব্যবস্থা চালুর আহ্বান জানান, যা প্রত্যেক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

সভার শুরুতে প্রধান অতিথি রাকিব আল হাসান লিহিকে ফুল দিয়ে বরণ করেন আলী হোসেন এবং মুখ্য আলোচক রাশেদুল হাসানকে ফুল দিয়ে বরণ করেন অ্যাডভোকেট এম. এ. আবদুল মোতালেব। সভায় হবিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি