অনুষ্ঠান ও কর্মসূচি

যাত্রাবাড়িতে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

08 Aug, 2016 Super Admin 806 ভিউ
যাত্রাবাড়িতে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

হেযবুত তওহীদের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালীতে গতকাল ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ শীর্ষক সুধী সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। গত ০৮ আগস্ট ২০১৬ তারিখ বিকাল ৪টায় দনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে হেযবুত তওহীদের ঢাকা মহানগরী আমীর মো. আলী হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক মো. রাকিব আল হাসান (লিহি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক নূরে আলম মানিক, হেযবুত তওহীদের যাত্রাবাড়ী শাখা আমীর মো. নুরুল ইসলাম খোকন, লালবাগ শাখা আমীর মো. আল আমীন (সবুজ) প্রমুখ।
অনুষ্ঠানের মুখ্য আলোচক মো. রাকিব আল হাসান (লিহি) তার বক্তব্যে বলেন, ‘জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই যারা ইসলামের নামে জঙ্গিবাদি কর্মকান্ড করে তারা দেশ, জাতি এবং ইসলামের শত্রু। এই জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি।’ তিনি আরো বলেন, ‘হেযবুত তওহীদ জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন হাদিসের ভিত্তিতে যুক্তি উপস্থাপনের মাধ্যমে যে কাজটি করে যাচ্ছে তা জঙ্গিবাদের মেরুদ- ভেঙ্গে দিবে।’
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ৭ নং ওয়ার্ড যুবলীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শত শত নারী পুরুষ জঙ্গিবাদবিরোধী শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলে। জঙ্গিবাদবিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড র‌্যালিতে অংশগ্রহণকারীদেও হাতে শোভা পায়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন