রংপুরের তারাগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে র্যালি ও পথসভা
গত ০৮ আগস্ট ২০১৬ রংপুরের তারাগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র্যালি ও পথসভার আয়োজন করে হেযবুত তওহীদ। এদিন সকাল ১১টায় হেযবুত তওহীদের তারাগঞ্জ উপজেলা আমির মো. আব্দুর ওহাব মিন্টুর নেতৃত্বে একটি র্যালি উপজেলার শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার আয়োজন হয়। হেযবুত তওহীদ সদস্য মো. আবুল কালাম আজাদ রুবেলের সঞ্চালায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদুন নবী রিয়াদ, হেযবুত তওহীদের বিভাগীয় আমির আশেক মাহমুদ, রংপুর জেলা আমির আব্দুল কুদ্দুস শামীম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, হেযবুত তওহীদের সদস্য আলহাজ্জ্ব আবু বকর সিদ্দিক, মনোয়ারুল ইসলাম মনো, শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!