রাজধানীর গুলশানে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও র্যালি
গত ০৫ আগস্ট ২০১৬ রাজধানী গুলশান থানাধীন বাশতলা বাসস্টান সংলগ্ন ১৮ নং ওয়ার্ড শাহাজাদপুর খ-ইউনিট আওয়ামিলীগ ও অংগসংগঠন এর কার্যালয় হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন চৌধুরি, সহ সভাপতি, বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রিয় কমিটি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরীয়া, খ-ইউনিট কমান্ড, ১৮ নং ওয়ার্ড, শাহাজাদপুর; বীর মুক্তিযোদ্ধা মো. আহাম্মদ আলী, সভাপতি, বাড্ডা, ভাটারা ও গুলশানে বসবাসরত মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি প্রমুখ। হেজবুত তওহীদের রামপুরা শাখা আমির ফরিদ উদ্দিন রব্বানির সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেজবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক মোঃ রাকিব আল হাসান। তিনি বলেন, জঙ্গিবাদ একটি অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে আগে নিজেদেরকে ন্যায়ের উপর দাঁড়াতে হবে। যে জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই একই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে। এই জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে । এর জন্য কেবল শক্তি প্রয়োগ নয়, চাই আদর্শিক লড়াই সেই আদর্শিক লড়াইয়ে মধ্য দিয়ে জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হেজবুত তওহীদ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয়...
21 May, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!