শেরপুরে জঙ্গিবাদ বিরোধী র্যালি ও সমাবেশ
গত ৪ আগষ্ট ২০১৬ তারিখে শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক বিশাল র্যালি ও জনসভার আয়োজন করা হয়। হেযবুত তওহীদের শেরপুর জেলা আমীর মো: শফিউল আলম সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমীর এনামুল হক বাপ্পা, শেরপুর ৪নং পৌর কাউন্সিলর মো. বাদশা মিয়া, ১১নং বলাইয়ের চর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা সাজাহান আনসারি প্রমুখ।
অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব মসীহ উর রহমান তার বক্তব্য বলেন, যে জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই একই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশে। এর বিরুদ্ধে কেবল সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা নয় বরং আমাদের সকলকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
স্বরুপকাঠিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
28 Sep, 2019
সাম্প্রতিক নিবন্ধ
-
বিপুল নারী-পুরুষের অংশগ্রহণে উত্তরায় ঈদুল আজহ...
28 May, 2026 -
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটে...
16 May, 2026 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
শ্রমিকের অধিকার ও মাদকমুক্ত সমাজ গঠন ‘নৈতিক জ...
01 May, 2026 -
শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি : রিয়াদুল হা...
01 May, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!